জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ - দিগন্ত জার্নাল

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ

দিগন্ত জার্নাল ডেস্ক:

জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে তার সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে দুই ঘণ্টা আগেই মুসল্লিরা আসতে শুরু করেন। পল্টন মোড়, মৎস্য ভবন এবং হাইকোর্টের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মুসল্লিরা ঈদগাহে প্রবেশ করেন। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকেও ছিল মুসল্লিদের দীর্ঘ সারি।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন, আর ক্বারী হিসেবে ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়। প্রায় ৩ লাখ ২২ হাজার ৮০০ বর্গফুট আয়তনের এই মাঠে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে সক্ষম।

an adbox will go here