মুন্সীগঞ্জে ১০ টাকা কেজি দরে ৪২০ পরিবারকে দেয়া হলো গরুর গোস্তো - দিগন্ত জার্নাল

মুন্সীগঞ্জে ১০ টাকা কেজি দরে ৪২০ পরিবারকে দেয়া হলো গরুর গোস্তো

দিগন্ত জার্নাল ডেস্ক:

৩১ মার্চ ২০২৫, প্রতি কেজি গরুর গোস্তো সাধারণত বাজারে উচ্চমূল্যে বিক্রি হলেও, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এটি বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। এ খবর শুনে হয়তো আপনি অবাক হবেন, তবে এটি বাস্তব ঘটনা। স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে এই ব্যতিক্রমী বাজারের আয়োজন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার কামারখাড়া স্কুল মাঠে ৪২০টি অস্বচ্ছল পরিবারের মধ্যে এক কেজি গরুর গোস্তো বিক্রি করা হয় মাত্র ১০ টাকায়। গোস্তো কিনতে আসেন খালেদা বেগম নামের এক নারী, যিনি বলেন, “১০ টাকা এখন বাচ্চাদের দিলেও তারা নিতে চায় না, অথচ আমরা মাত্র ১০ টাকায় এক কেজি গরুর গোস্তো কিনতে পারছি। তাদের এমন উদ্যোগে আমরা অনেক খুশি।”

সংগঠনটির সভাপতি আবু বকর সিদ্দিক হিরা জানান, “চার বছর ধরে আমরা ১০ টাকায় গরুর গোস্তো বিক্রি করছি। এ বছর উপজেলার ৪২০ জনের মাঝে গোস্তো বিক্রি করছি। আমাদের উদ্দেশ্য হল, সমাজের অসহায় মানুষজন যেন মনে করেন তারা গোস্তো কিনে খেতে পারছেন, আর তাই আমরা এই উদ্যোগ নিয়েছি।”

an adbox will go here