নাটোরে আতশবাজির ফুলকি থেকে আগুন, এক বাড়ি পুড়ে ছাই - দিগন্ত জার্নাল

নাটোরে আতশবাজির ফুলকি থেকে আগুন, এক বাড়ি পুড়ে ছাই

দিগন্ত জার্নাল ডেস্ক:

৩১ মার্চ ২০২৫, নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা উত্তরপাড়া গ্রামে ঈদের আনন্দে আতশবাজির ফুলকি থেকে আগুন লেগে একটি বাড়ি পুড়ে গেছে। সোমবার সকালে আল আমিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাচ্চারা আতশবাজি ফাটিয়ে ঈদের আনন্দ করছিল। এই সময় আতশবাজির আগুনের ফুলকি থেকে আল আমিনের বাড়িতে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। পরে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পরনের পোশাক ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বাড়ি পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী আল আমিন।

an adbox will go here