কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া, আতঙ্কিত কাবাসী - দিগন্ত জার্নাল

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া, আতঙ্কিত কাবাসী

দিগন্তজার্নাল ডেস্ক:
কিমিল্লার নগরের কান্দিরপাড় এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার বিকেলে ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখাসংলগ্ন রানীর দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ অন্তত ৩০ সদস্য চাপাতি, চায়নিজ কুড়াল, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। মহড়ার সময় তারা কয়েকটি হা’ত’বোমার বিস্ফোরণ ঘটায়। মুহূর্তের মধ্যেই এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত হন।

তবে রাত ৮টা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীর বক্তব্য: স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির বলেন, “প্রায় ৩০-৩৫ জনের একটি দল বিপুল অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া চালায়। এতে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এখানে অনেক কোচিং সেন্টার রয়েছে। শিক্ষার্থীরা ভয়ে দিগ্বিদিক ছুটতে থাকে। কিশোর গ্যাংয়ের এমন কর্মকাণ্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।”

পুলিশের প্রতিক্রিয়া:রকুমিল্লা ডিবির ওসি সাজ্জাদুল করিম বলেন, “রতন গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অস্ত্রের মহড়া এবং ককটেল বিস্ফোরণে জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।”

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

সচেতনতার আহ্বান: এলাকাবাসী কিশোর গ্যাংয়ের এমন অপতৎপরতা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

an adbox will go here