ঢাবির বিজয় একাত্তর হলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ হওয়া সংগঠন ছাত্রলীগ নেতা সজিবুর রহমান সজিবকে গ্রে’প্তা’র করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার ডি’বি’-লালবাগ বিভাগ।
শনিবার (৪ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে হাজারীবাগের জাফরবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রে’প্তা’র করা হয়।
ডি’বি’-লালবাগ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই বিকেলে ঢাবি ক্যাম্পাসে বৈষম্যবি’রো’ধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের একটি মিছিল রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করছিল।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় নি’ষি’দ্ধ সংগঠন ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। তাদের আক্রমণে কক’টেল বি’স্ফো’রণসহ দেশি-বিদেশি অ’স্ত্র ব্যবহৃত হয়।
এ ঘটনায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী গুরুতর আ’হ’ত হন। ঘটনাটিকে কেন্দ্র করে গত ২১ অক্টোবর শাহবাগ থানায় একটি মা’ম’লা দায়ের করেন শিক্ষার্থী মো. আবু সায়াদ বিন মাহিন।
উল্লেখ্য, সজিবুর রহমান সজিব ওই মা’ম’লার ১৪ নম্বর এজাহারনামীয় আ’সা’মি। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রে’প্তা’র করা হয়।