জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে হা’ম’লার নেপথ্যে সা’র’জিস: খোমেনী
দিগন্ত জার্নাল ডেস্ক:
কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার কিছু সময় পর গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের ওপর হা’ম’লার ঘটনা ঘটে।
এ ঘটনায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সা’র’জিস আলম জড়িত বলে অভিযোগ করেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান।
শনিবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
খোমেনী ইহসানের বক্তব্য: তিনি বলেন, “জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে হা’ম’লার নেপথ্যে সা’র’জিস আলম রয়েছে। হা’ম’লা’কা’রীরা এক সময় যুব’দল করলেও বর্তমানে সা’র’জিসের সঙ্গে সম্পৃক্ত। আমি এ সংক্রান্ত একটি অডিও ক্লিপস এক ছাত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছি।”
তিনি আরও বলেন, “সা’র’জিস কোটা বিরোধী আন্দোলনের সময় গো’য়ে’ন্দা সংস্থার সঙ্গে জড়িত ছিল এবং আন্দোলনকে থামিয়ে দিতে বারবার ষড়যন্ত্র করেছিল। সে সচিবালয়সহ বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্যে জড়িত ছিল। আমরা এর বিরোধিতা করেছি। তবে পরবর্তীতে ছাত্রদের একজনের কারণে তার বিষয়ে ছাড় দিয়েছিলাম।”
একটি পৃথক স্ট্যাটাসে খোমেনী ইহসান দাবি করেন, “ফারুক হাসানের ওপর হা’ম’লা’কা’রীদের সঙ্গে সা’র’জিসের সম্পর্কের প্রমাণ রয়েছে। আমরা শহিদ পরিবারদের কাছে সা’র’জিসদের মুখোশ উন্মোচন করতে সক্ষম হয়েছি।”
ফারুক হাসানের বক্তব্য: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফারুক হাসান বলেন, “আমি রাজনৈতিক বক্তব্য দিয়েছিলাম। আমার বক্তব্য সঠিক। কিন্তু কয়েকজন অত’র্কি’তভাবে আমার ওপর হা’ম’লা করে। তারা আমার মোবাইল এবং মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে।”
জাতীয় বিপ্লবী পরিষদ জুলাই হত্যাকাণ্ডসহ বিগত ১৫ বছরের বিভিন্ন ঘটনার বিচার এবং ড. ইউনূসের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠনসহ একাধিক দাবি নিয়ে এই নাগরিক সমাবেশের আয়োজন করে।