নিষিদ্ধ ছাত্রলীগ জনপ্রতি দু'হাজার করে টাকা দিয়ে মিছিল করায় - দিগন্ত জার্নাল

নিষিদ্ধ ছাত্রলীগ জনপ্রতি দু’হাজার করে টাকা দিয়ে মিছিল করায়

কুমিল্লা ঝটিকা মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ অরাজকতা, কুমিল্লা মহাসড়ক, ইসরাফিল পিয়াস, মিনহাদুল হাসান রাফি, আইনশৃঙ্খলা কুমিল্লা

দিগন্ত জার্নাল ডেস্ক:

ঢাকা, ০৩ অক্টোবর ২০২৫: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। সাম্প্রতিক সময়ে একাধিক ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির প্রচেষ্টা চালিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। অনুসন্ধানে জানা গেছে, জনপ্রতি দুই হাজার টাকা দিয়ে এসব মিছিলে ভাড়া করা হচ্ছে টোকাই শ্রেণির মানুষ।

রাজনৈতিক সূত্রে জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে মহাসড়কে একাধিক ঝটিকা মিছিল হয়েছে। যদিও সভাপতি মিনহাদুল হাসান রাফি গ্রেপ্তার হয়েছেন, পিয়াস এখনো অধরা। এ ঘটনায় হাতে গোনা কয়েকজনকে গ্রেপ্তার করলেও অধিকাংশ আসামি ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে।

একাধিক গণমাধ্যমের অনুসন্ধানে উঠে আসে, নিষিদ্ধ ছাত্রলীগকে সংগঠিত করছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহেতাসামুল হাসান রুমী। তাকে সহযোগিতা করছেন সাবেক মন্ত্রী মুজিবুল হক ও সাবেক এমপি বাহাউদ্দিন বাহার। পুলিশ বলছে, কুমিল্লার বুড়িচংয়ের আবিদপুর গ্রামে তাদের প্রভাব এতটাই শক্তিশালী যে, সেখানকার অবৈধ অস্ত্রের কারণে সাধারণ মানুষ ভয়ে মুখ খোলেন না।

এদিকে বিএনপি-জামায়াত নেতারা দাবি করেছেন, নিষিদ্ধ ছাত্রলীগ অর্থের বিনিময়ে ভাড়া করা লোকজন দিয়ে মহাসড়কে মিছিল করছে, অথচ প্রশাসন তাদের কার্যকরভাবে দমন করতে পারছে না। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর সীমান্ত ঘেঁষা এলাকায় অস্থিতিশীলতার ঝুঁকি বেড়েছে।

পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান বলেন, কুমিল্লা মহাসড়কসহ সীমান্ত এলাকায় অরাজকতা দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। শেখ হাসিনার জন্মদিন উদযাপনসহ মহাসড়কে ঝটিকা মিছিলে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।

an adbox will go here