আজকের স্বর্ণের দাম: ১১ ফেব্রুয়ারি ২০২৬ - দিগন্ত জার্নাল

আজকের স্বর্ণের দাম: ১১ ফেব্রুয়ারি ২০২৬

আজকের স্বর্ণের দাম, স্বর্ণের দাম, গোল্ড প্রাইস বাংলাদেশ, বাজুস, ২২ ক্যারেট স্বর্ণ, ভরি স্বর্ণের দাম, সোনার বাজার, স্বর্ণের নতুন দাম, রুপার দাম, বাংলাদেশ অর্থনীতি, স্বর্ণের বাজার, আজ সোনার দাম

নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল অর্থনীতি । বুধবার, ১১ ফেব্রয়ারি ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (৯ ফেব্রুয়ারি) নতুন দর ঘোষণা করেছে, যা অনুযায়ী আজ বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, যা আগের দামের তুলনায় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেশি। সোমবার রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, আজ দেশের বাজারে

  • ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা,
  • ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা,
  • এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বিক্রি হচ্ছে।

Home » আজকের স্বর্ণের দাম
an adbox will go here