সুষ্ঠু ভোটের ফল মেনে নিতে প্রস্তুত রয়েছে জামায়াত: ডা: শফিকুর রহমান - দিগন্ত জার্নাল

সুষ্ঠু ভোটের ফল মেনে নিতে প্রস্তুত রয়েছে জামায়াত: ডা: শফিকুর রহমান

জামায়াত ইসলামী, শফিকুর রহমান, ঢাকা-১৫, সুষ্ঠু ভোট, ভোটের ফল, নির্বাচনী পরিবেশ, রাজনীতি

দিগন্ত জার্নাল ডেস্ক । রাজনীতি । বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা, জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হলে যে ফলই হোক, তারা তা মেনে নেবে। তিনি বৃহস্পতিবার সকালে মিরপুরের মনিপুর স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা চাই, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হোক। জনগণের সরকার গঠিত হোক। আগামীর সরকার কোনো ব্যক্তি বা দলের হবে না। সবাই মিলে দেশটাকে গড়তে হবে। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।”

জামায়াত আমির আরও জানান, “আমরা সারা দেশে খোঁজ নিচ্ছি। ছোটখাটো বিষয়ে কোনো সমস্যা নেই। তবে বড় কোনো ঘটনা হলে আমরা ছাড় দেব না। মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে দেব না। সুষ্ঠু ভোটের মাধ্যমে যা রেজাল্ট হোক আমরা মেনে নেব, অন্যরাও যেন রেজাল্ট মেনে নেয়।”

বিভিন্ন অপপ্রচার নিয়ে তিনি বলেন, “সব মিডিয়ায় একই ধরনের খবর প্রচার হয় না। কেউ অপরাধ করলে ভিন্ন কথা বলা যায়, কিন্তু জোর করে কাউকে অপরাধী বানানো গ্রহণযোগ্য নয়।”

এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, “অভিযোগ বিএনপি করছে, আমরাও করছি।” এর আগে সকাল সাড়ে ৮টায় তিনি কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ভোটকেন্দ্রে পৌঁছান।

Home » জামায়েত ভোট
an adbox will go here