জামায়াত আমিরের বাসায় তারেক রহমান, রাজনৈতিতে নতুন বার্তা - দিগন্ত জার্নাল

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান, রাজনৈতিতে নতুন বার্তা

রমজানে স্কুল বন্ধ, হাইকোর্টের নির্দেশ, রমজান ছুটি, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক স্কুল, প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক । রাজনাীতি । সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান–এর সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা প্রায় ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জামায়াত আমিরের বাসায় পৌঁছান তারেক রহমান। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানে নিজ বাসভবন থেকে রওনা হন তিনি।

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন ও সংসদীয় সমন্বয়ের প্রেক্ষাপটে এ সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, জামায়াত আমিরের সঙ্গে বৈঠক শেষে নাহিদ ইসলাম–এর বাসায় যাবেন তারেক রহমান। নাহিদ ইসলাম বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের আরও ৩টি আসন যোগ হওয়ায় বিএনপি জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২টি

এই প্রেক্ষাপটে জামায়াত ও অন্যান্য মিত্র রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের ধারাবাহিক যোগাযোগ ভবিষ্যৎ রাজনৈতিক সমন্বয় ও সংসদীয় কৌশলের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Home » রাজনীতি

an adbox will go here