জামায়াত ও ইসলামী আন্দোলনের ঐক্য আলোচনা - দিগন্ত জার্নাল

জামায়াত ও ইসলামী আন্দোলনের ঐক্য আলোচনা

দিগন্ত জার্নাল ডেস্ক:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের মধ্যে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে আগামী নির্বাচন নিয়ে ঐক্যের প্রত্যাশার কথা উঠে এসেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ বিষয়ে বলেন, “আলহামদুলিল্লাহ, ভালো।” তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের মিল হলে একত্রে কাজ করা স্বাভাবিক।

নজরুল আরও বলেন, “যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তারা সবাই আমাদের সঙ্গী ছিলেন এবং থাকবেন। আমরা ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করার চেষ্টা করব।”

বৈঠক শেষে জামায়াত-ইসলামী আন্দোলনের সম্ভাব্য ঐক্যের বিষয়ে নজরুল বলেন, “এটি নিয়ে কারও দুশ্চিন্তা থাকা উচিত নয়। একসময় যারা একমত নয়, তারাও পরিস্থিতির চাপে একমত হতে পারে। এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়।”

বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খেলাফত মজলিসের নেতাদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের বৈঠকেও ঐক্যের বার্তা দেওয়া হয়।

প্রতিনিধি দলে ছিলেন মাওলানা সাখাওয়াত হোসাইন, আবদুল্লাহ ফরিদ, জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, মোস্তাফিজুর রহমান ফয়সাল ও আবদুল জলিল।

an adbox will go here