গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার অসম্ভব’: আমির খসরু - দিগন্ত জার্নাল

গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার অসম্ভব’: আমির খসরু

দিগন্ত জার্নাল ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা সম্ভব নয়। তিনি সতর্ক করে দিয়ে বলেন, নির্বাচনের বাইরে কিছু করতে গেলে জনগণের মনে সন্দেহ তৈরি হতে পারে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে “বাংলাদেশের গণতন্ত্রায়ন ও উন্নয়নে বহিঃবিশ্বে বিএনপির ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমির খসরু অভিযোগ করেন, আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশের মালিকানা নিজেদের হাতে তুলে নিয়েছে। তিনি বলেন, “জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে নির্বাচন আয়োজন করতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনে বিভক্তি কাম্য নয়। এই আন্দোলনে দেশের ১৮ কোটি মানুষের পাশাপাশি প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে এবং প্রয়োজনে তা বন্ধ রেখেও ফ্যাসিবাদ পতনে অবদান রেখেছেন।”

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির আন্দোলনের সফলতার কথা তুলে ধরে আমির খসরু বলেন, “বিএনপি প্রবাসীদের দাবি যথাযথভাবে মূল্যায়ন করবে। তাদের ভূমিকা দল কখনোই ভুলবে না।”

an adbox will go here