পুলিশ ছাড়া বিএনপির সামনে দাঁড়াতে পারেনি আওয়ামী লীগ: জি কে গউছ - দিগন্ত জার্নাল

পুলিশ ছাড়া বিএনপির সামনে দাঁড়াতে পারেনি আওয়ামী লীগ: জি কে গউছ

দিগন্ত জার্নাল ডেস্ক:

শুক্রবার রাতে হবিগঞ্জ শহরের আরডি হল প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট লীগ বা চাপাতি লীগ— কোনো লীগ পুলিশ ছাড়া আমাদের সামনে দাঁড়াতে পারেনি। কারণ, আমরা ঈমানি শক্তিতে বলিয়ান ছিলাম।”


পুলিশ ছাড়া আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির সামনে পাঁচ মিনিটও টিকতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।

তিনি আরও বলেন, “শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতারা শুধু পালিয়েই যাননি, তারা দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছেন। লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে।”

রাজনীতিতে প্রতিহিংসার পরিবর্তে প্রতিযোগিতার ওপর গুরুত্বারোপ করে জি কে গউছ বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। ভালো কর্ম দিয়ে মানুষের হৃদয় জয় করব।”

বিএনপিকে একটি উদার গণতান্ত্রিক দল উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি সব মতের মানুষকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। জনগণের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করেই আমরা ঘরে ফিরব।”

an adbox will go here