ভারতে বাংলাদেশি তরুণীকে হত্যা: জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ - দিগন্ত জার্নাল

ভারতে বাংলাদেশি তরুণীকে হত্যা: জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দিগন্ত জার্নাল ডেস্ক:
ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের বার্তা প্রেরক মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, “ভারতে বসবাসকারী বাংলাদেশিদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা ভারত সরকারের দায়িত্ব। এই বর্বরোচিত ঘটনার মাধ্যমে সে দায়িত্ব পালনে তাদের ব্যর্থতা প্রমাণিত হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “এই মানবতাবিরোধী ঘটনা জাতিসংঘ সনদেরও পরিপন্থি। আশা করি, ভারত সরকার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে।”

এ ঘটনায় বাংলাদেশ সরকারের প্রতি কড়া প্রতিবাদ জানানোসহ প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

an adbox will go here