জুলাই আন্দোলনে শিক্ষার্থীকে গুলি করা এসআই চঞ্চল গ্রেপ্তার
দিগন্ত জার্নাল ডেস্ক:
জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশের উপপরিদর্শক (এসআই) চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়েছে।
রোববার রাতে খাগড়াছড়ির দীঘিনালা থানায় তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
ওসি জানান, গ্রেফতারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে ঢাকার একটি বিশেষ ইউনিট উপস্থিত ছিল।
চঞ্চল চন্দ্র সরকার ফায়ার করার বিষয়টি অস্বীকার করলেও, তাকে পুলিশি পাহারায় ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত নভেম্বর মাসে এসআই চঞ্চল চন্দ্র সরকার খাগড়াছড়ির দীঘিনালা থানায় যোগদান করেছিলেন।