সাদপন্থি ২৩ জনের জামিন স্থগিতে শুনানি ২৩ ফেব্রুয়ারি
দিগন্ত জার্নাল ডেস্ক:
টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় করা মামলায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি নিয়ে এই আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে, ৮ জানুয়ারি হাইকোর্টে শুনানি শেষে ২৩ জনকে আগাম জামিন দেওয়া হয়েছিল।
মামলার বাদী এস এম আলম হোসেনের অভিযোগে টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে ৩ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ কয়েকশ জনকে আসামি করা হয়, যাদের মধ্যে সাদ অনুসারীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন।
আবেদনের শুনানিতে আইনজীবী শাহীন হাওলাদার বলেন, জামিন আবেদনকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং মামলায় কেউ চাক্ষুষ সাক্ষীও দিচ্ছেন না।