যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জেকবসনের সঙ্গে ফখরুলের প্রাতরাশ - দিগন্ত জার্নাল

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জেকবসনের সঙ্গে ফখরুলের প্রাতরাশ

দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় বিএনপি মহাসচিবের গুলশান বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

এ সময় যুক্তরাষ্ট্র দূতাবাসের দুইজন রাজনৈতিক উচ্চপদস্থ কর্মকর্তাও বৈঠকে অংশ নেন। তবে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

an adbox will go here