৩১ দফা বাস্তবায়নই বড় প্রতিশোধ: তারেক রহমান
দিগন্ত জার্নাল ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির ৩১ দফা কেবল দেশ ও জনগণের কল্যাণের জন্য, যা বাস্তবায়নের মাধ্যমে শুভ পরিবর্তন আনা সম্ভব। তবে এটি কোনো জাদুর মতো সহজ নয়, বরং জনগণের আস্থা ধরে রাখতে দলের মনোভাব পরিবর্তন করতে হবে। তিনি বলেন, সামনের পথ মোটেও মসৃণ নয়, দেশি-বিদেশি ষ’ড়’যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ও গত ১৬ বছরে গুম-খুনের শিকার পরিবারগুলোর তালিকা করে তাদের খোঁজখবর নেওয়া হবে, ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে শহিদদের মর্যাদা দেওয়া হবে এবং সরকারি স্থাপনার নামকরণ করা হবে। বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল, যার প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের প্রতিটি নিরপেক্ষ নির্বাচনে বিএনপিকে মানুষ ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় পাঠিয়েছে, এটি বিএনপির সবচেয়ে বড় অর্জন।
তিনি বলেন, বিএনপি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছে, জনগণ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়, তবে এজন্য নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জন করতে হবে। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল প্র’পা’গান্ডা ছড়াচ্ছে, যা মোকাবিলা করতে সবাইকে সজাগ থাকতে হবে, ষ’ড়’যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না, কারণ বিএনপি জনগণের দল। নিজেদের শুধরাতে হবে, দেশের প্রতিটি খাত ধ্বংস করে দিয়ে গেছে বর্তমান সরকার, আগামীতে ফ্যা’সিবাদ বি’রো’ধী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যা’সিবাদ ফিরতে পারবে না।
তিনি বলেন, বিএনপি রাজনৈতিক প্র’তি’হিং’সা ও প্র’তি’শো’ধ গ্রহণ করবে না, বরং ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই সব অ’ন্যা’য়ের জবাব দেওয়া হবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ও দু’র্নী’তি রোধ করে বেকার ভাতাসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম চালু করা হবে। বিএনপি কোটা নয়, মেধার মূল্যায়ন করবে, ২০১৪ সালেই তিনি বলেছিলেন, ৫% এর বেশি কোটা থাকা উচিত নয়, বর্তমান সরকার কোটাপ্রথার লাগামহীন ব্যবহার করেছে, যা বিএনপি করবে না।
নড়াইল জেলা বিএনপি আয়োজিত “রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি” শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক নেওয়াজ হালিমা আরলী। মূল আলোচক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মাহাদী আমীন। এছাড়া স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক আনিসুর রহমান তালুকদার, বিএনপি নেতা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, আকরামুল হাসান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।