অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান ড. শফিকুর রহমানের
দিগন্ত জার্নাল ডেস্ক:
আওয়ামী লীগ সরকারের সময়ে জামায়াতে ইসলামী চরম দমন-পীড়নের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “জামায়াতের ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল।”
শুক্রবার রাজধানীর বড় মগবাজারে সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জাতির উচিত অতীত থেকে শিক্ষা নেওয়া, যাতে ভবিষ্যতে কেউ একই পথে না হাঁটে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “হঠকারিতা ও ফ্যাসিবাদ কখনো কারও জন্য কল্যাণ বয়ে আনে না।”
তিনি আরও জানান, রাজনৈতিক নিপীড়নের কারণে অনেকে স্বজনদের জানাজায়ও অংশ নিতে পারেননি, যা অত্যন্ত দুঃখজনক।
সাবেক এমপি হাফেজা আসমা খাতুনের প্রশংসা করে তিনি বলেন, “তিনি শুধু একজন ভালো নারীই ছিলেন না, বরং পুরুষদের চেয়েও ভালো সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন।”