নির্বাচনের তারিখ ঘোষণায় গড়িমসি স্বাভাবিক নয়: রিজভী - দিগন্ত জার্নাল

নির্বাচনের তারিখ ঘোষণায় গড়িমসি স্বাভাবিক নয়: রিজভী

দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা, ২ ফেব্রুয়ারি: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করা স্বাভাবিক কোনো বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার বিকেলে অমর একুশে বইমেলায় জিয়া স্মৃতি পাঠাগার ও জিয়া পরিষদের স্টল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। কিন্তু প্রয়োজনীয় সংস্কারের কথা বলে গণতন্ত্রের পথ আটকে রাখা গ্রহণযোগ্য নয়। নির্বাচন কবে হবে, তা জনগণকে জানানো অবশ্যই জরুরি।”

তিনি আরও বলেন, “আমরা গণতন্ত্রের পথে হাঁটার পরিবেশ পেয়েছি, তবে পরিপূর্ণ গণতন্ত্র এখনো পাইনি। জনগণের মালিকানা এখনও নিশ্চিত হয়নি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হলেই জনগণ তার প্রকৃত অধিকার ফিরে পাবে।”

বই পড়ার গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, “গণতান্ত্রিক সমাজের ভিত্তি জ্ঞানভিত্তিক সমাজ। তাই বই পাঠ এবং জ্ঞানচর্চা অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ জিয়া স্মৃতি পাঠাগার ও জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

an adbox will go here