খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী - দিগন্ত জার্নাল

খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা, ২ ফেব্রুয়ারি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

রোববার (৪ ফেব্রুয়ারি) পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পৌঁছায় বলে গণমাধ্যমকে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

চিঠিতে খালেদা জিয়ার স্বাস্থ্যগত সমস্যায় উদ্বেগ প্রকাশ করে শেহবাজ শরীফ লেখেন,
“আমি আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন এবং সব অসুস্থতা থেকে রক্ষা করুন।”

এছাড়া, খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের প্রশংসা করে তিনি বলেন,
“আপনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একটি বিশাল ব্যক্তিত্ব। জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে।”

পাকিস্তান বিএনপি চেয়ারপারসন, তার পরিবার ও দলের সমর্থকদের পাশে আছে বলেও আশ্বস্ত করেন শেহবাজ শরীফ।

an adbox will go here