লন্ডনে প্রকাশ্যে সাবেক নৌপরিবহণ প্রতিমন্ত্রভ খালিদ মাহমুদ চৌধুরী - দিগন্ত জার্নাল

লন্ডনে প্রকাশ্যে সাবেক নৌপরিবহণ প্রতিমন্ত্রভ খালিদ মাহমুদ চৌধুরী

দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশের সাবেক নৌপরিবহণ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী-কে যুক্তরাজ্যের লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে। স্থানীয় সময় রোববার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজিত কর্মীসভায় অংশ নেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার পতন হলে দলের অনেক নেতা, এমপি-মন্ত্রী দেশ ছেড়ে যান। ইতোমধ্যে কিছু নেতাকে বিভিন্ন দেশে দেখা গেছে, এবার লন্ডনে সাবেক চার এমপি-মন্ত্রীর উপস্থিতিতে কর্মীসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

সভাটি যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পূর্ব লন্ডনের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন খালিদ মাহমুদ চৌধুরীসহ অন্য নেতারা।

এই কর্মসূচি নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

an adbox will go here