বিকেলে কমিশনারদের সঙ্গে বৈঠক করবে বিএনপির প্রতিনিধিদল
দিগন্ত জার্নাল ডেস্ক:
বিএনপির একটি প্রতিনিধিদল আজ বিকাল সাড়ে ৩টায় আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসবে। বৈঠকে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বৈঠকে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং বেগম সেলিমা রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
an adbox will go here