মির্জা ফখরুল ও আমীর খসরু যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় রওয়ানা - দিগন্ত জার্নাল

মির্জা ফখরুল ও আমীর খসরু যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় রওয়ানা

দিগন্ত জার্নাল ডেস্ক:

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশগ্রহণ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

বিকাল ৫টায় এই দুই নেতা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে, যা নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

২ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দিতে তারা যুক্তরাষ্ট্রে যান। এছাড়া, তারেক রহমানের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে তার কন্যা জাইমা রহমান একই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

an adbox will go here