শহিদের রক্তদানে পেয়েছি নতুন বাংলাদেশ: সামান্তা সারমিন - দিগন্ত জার্নাল

শহিদের রক্তদানে পেয়েছি নতুন বাংলাদেশ: সামান্তা সারমিন

দিগন্ত জার্নাল ডেস্ক:

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা সারমিন বলেছেন, শহিদের রক্তদানে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যা কখনোই ভুলে যাওয়া যাবে না। তিনি বলেন, যারা শিক্ষার্থীদের প্রাণ কেড়ে নিয়েছেন, তাদেরকে বিচার প্রক্রিয়ায় আনতে হবে, কিন্তু অনেকেই তা ভুলে যাচ্ছেন। আমরা তা মনে করিয়ে দিচ্ছি।

১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে ভোলার বোরহানউদ্দীন পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত রাইজিং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। সভাটি বোরহানউদ্দীন ও দৌলতখান উপজেলা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে আয়োজন করা হয়েছিল।

সামান্তা সারমিন বলেন, নির্বাচনের সময় প্রার্থীরা বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোট আদায় করেন, কিন্তু পরে তাদের আর দেখা যায় না। তাই তিনি নির্বাচন সম্পর্কে জনগণকে সতর্ক করে দেন, যাতে তারা এমন কাউকে ভোট না দেয়, যাদেরকে তারা বছরে একবারও দেখেন না।

তিনি আরও বলেন, নাগরিক কমিটি সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। যারা নতুন বাংলাদেশকে নষ্ট করতে আসবে, তাদেরকে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির শিল্প ও বাণিজ্য সেল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, শহিদ পরিবারের সদস্য এবং স্থানীয় নাগরিক কমিটির নেতারা। বিকালে চরফ্যাশনে অনুষ্ঠিত নাগরিক কমিটির রাইজিং আলোচনা সভায়ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামান্তা সারমিন।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন