আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের - দিগন্ত জার্নাল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

দিগন্ত জার্নাল ডেস্ক:

আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে প্রাণ হারানো শহিদদের আত্মত্যাগের কারণেই বাংলা ভাষা আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তাই দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।

এ সময় তিনি গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান এবং দলীয় সব শাখাকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের অনুরোধ করেন।

an adbox will go here