জমিয়তে উলামায়ে ইসলাম ও এবি পার্টির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
দিগন্ত জার্নাল ডেস্ক:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও আমার বাংলাদেশ (এবি) পার্টির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর পুরানা পল্টনে জমিয়তের দলীয় কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। জমিয়তের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী। এবি পার্টির পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল হেলাল উদ্দিন (অব.), সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠকে উভয় দলের নেতারা অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে গ্রহণযোগ্য সময়সীমার মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান। আসন্ন মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কঠোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা।