বিএনপি নেতার অনুরোধে আ.লীগ নেতার মেয়ের বিয়েতে কর্ণফুলী থানার ওসি - দিগন্ত জার্নাল

বিএনপি নেতার অনুরোধে আ.লীগ নেতার মেয়ের বিয়েতে কর্ণফুলী থানার ওসি

দিগন্ত জার্নাল ডেস্ক:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন তালুকদারের মেয়ের বিয়েতে উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই বিয়ের অনুষ্ঠানে ওসির উপস্থিতির ছবি ভাইরাল হওয়া নিয়ে শুরু হয় বিতর্ক।

ওসি মোহাম্মদ শরীফ বিষয়টি প্রথমে অস্বীকার করেন, তবে পরে তিনি স্বীকার করেন যে, বিএনপি নেতা নুর উদ্দীনের অনুরোধে তিনি অনুষ্ঠানে গিয়েছিলেন। তার মতে, তিনি সেখানে মাত্র কয়েক মিনিট ছিলেন।

নুর উদ্দীন, চট্টগ্রাম বাটুলিয়া থানার সাবেক ছাত্রদল সভাপতি, বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেন, “মোহাম্মদ হোসেন তালুকদার আমার আত্মীয়, তাই আমার অনুরোধে ওসি সেখানে গিয়েছিলেন।”

এ ঘটনা নিয়ে চট্টগ্রাম শহরে ও কর্ণফুলী এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন যে, পুলিশ অভিযানে ছোট অপরাধীদের আটক করলেও বড় মাপের অপরাধীদের সঙ্গে গোপন সম্পর্ক রাখছে এবং গ্রেপ্তার বাণিজ্য করছে।

an adbox will go here