আজ ঘোষণা হতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠন - দিগন্ত জার্নাল

আজ ঘোষণা হতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠন

দিগন্ত জার্নাল ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দেওয়া হবে ২৬ ফেব্রুয়ারী আজ বুধবার। বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অন্যতম আবু বাকের মজুমদার গণমাধ্যমে পাঠানো বার্তায় জানিয়েছেন, “জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠন হতে যাচ্ছে। এ উপলক্ষে ঘোষণাপত্রসহ বিস্তারিত তথ্য তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।”

এর আগে, এক সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেছিলেন যে, জুলাইয়ের ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের অনেকেই সাধারণ শিক্ষার্থী ছিলেন। যারা রাজনীতিতে আগ্রহী, তাদের জন্যই নতুন এই সংগঠন গঠন করা হচ্ছে, যাতে তারা ছাত্রদের সমস্যার সমাধানে গঠনমূলক ভূমিকা রাখতে পারেন।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন