গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর আত্মপ্রকাশ, আহ্বায়ক আবু বাকের মজুমদার - দিগন্ত জার্নাল

গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর আত্মপ্রকাশ, আহ্বায়ক আবু বাকের মজুমদার

দিগন্ত জার্নাল ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে বুধবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামক নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এই সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার।

আবু বাকের মজুমদার ২০১৯-২০ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সম্মুখসারির সমন্বয়ক ছিলেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিবও ছিলেন।

নতুন সংগঠনটির লক্ষ্য ও নীতি সম্পর্কে জানিয়ে আল মাশনুন মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, এই সংগঠনের স্লোগান হবে ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’। সংগঠনটি ছাত্র-নাগরিকের স্বার্থে কাজ করবে এবং কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করা হবে।

নতুন সংগঠনটি কারও লেজুড়বৃত্তি করবে না, বরং ছাত্রসমাজের প্রার্থনায় কাজ করে যাবে, এমনটাই জানিয়েছে তাদের আহ্বায়ক কমিটি।

‘

an adbox will go here