জাতীয় নাগরিক পার্টি: তরুণ নেতৃত্বের নতুন রাজনৈতিক উদ্যোগ
দিগন্ত জার্নাল ডেস্ক:
তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করেছে। শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নাম ঘোষণা করেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ইসমাঈল হোসেন রাব্বির বোন মীম আক্তার।
আংশিক কমিটির ঘোষণা
সন্ধ্যা সোয়া ৬টায় দলের আংশিক কমিটি ঘোষণা করেন সদস্যসচিব আখতার হোসেন। নতুন কমিটিতে মোট ১৫১টি পদ রয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তানসিম জারা ও নাহিদা সরওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী ও সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ দায়িত্ব পেয়েছেন।
যুগ্ম আহ্বায়ক পদে নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারোয়ার তুষার, মুজাহিদুল ইসলাম শাহীন, তাসনুভা জেবিন, সুলতান মো. জাকারিয়া, আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহাদী, অর্পিতা শ্যামা দেব, তানজিল মাহমুদ, অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, জাবেদ নাসিম, এহতেশাম হক ও হাসান আলী রয়েছেন। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, রশিদুল ইসলাম রিফাত, মাহিন সরকার, নিজাম উদ্দিন, আকরাম হোসেন, এস এম সাইফ মোস্তাফিজ ও সালেহ উদ্দিন সিফাত।
দপ্তরে সংযুক্ত সদস্যরা হলেন আলাউদ্দিন মোহাম্মদ, ফরিদ উদ্দিন, ফরহাদ আলম ভূঁইয়া, মিরাজ মিয়া, লুৎফর রহমান, মঈনুল ইসলাম তুহিন, মুশফিক-উস সালেহীন, জাহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম মুসা, হুমায়ুরা নূর, মুশফিকুর রহমান জোভান, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, সাগুফতা বুশরা মিশমা, আহনাফ সাঈদ খান, আবু সাঈদ মো. সুজাউদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, মুনতাসির রহমান, গাজী সালাহউদ্দিন তানভীর, তামিম আহমেদ ও তাহসিন রিয়াজ।
দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে মো. আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতু, মোল্লা রহমতউল্লাহ, এসএম শাহরিয়ার ও জোবায়ের আরিফ, উত্তরাঞ্চলে সাইফুল্লাহ হায়দার, আলী নাসের খান, সাকিব মাহাদী, মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, সাদিয়া ফারজানা দিনা, অলিক মৃ ও হানিফ খান সজীব দায়িত্ব পেয়েছেন।
যুগ্ম মুখ্য সমন্বয়কারী তারিকুল ইসলাম। যুব উইংয়ে রয়েছেন ডা. আবদুল আহাদ, দিলশানা পারুল, আবু হানিফ, আবদুস জাহির, মাজহারুল ইসলাম ফকির, গোলাম মুর্তুজা সেলিম, আশেকীন আলম, ডা. জাহিদুল বারী, কৈলাশ চন্দ্র দাস, ডিম্পালী ডেভিড রাজু, শাহ মঈনুদ্দিন ও সাদ্দাম হোসেন।
গণপরিষদ নির্বাচনের দাবি
কমিটি ঘোষণা শেষে আখতার হোসেন বলেন, তরুণদের এই নতুন রাজনৈতিক উদ্যোগ সবার জন্য আশার আলো। তিনি বলেন, বাংলাদেশে গণহত্যা চালানো খুনি ও তাদের দোসরদের বিচার করা তরুণদের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, ৫৪ বছর পর আমরা যে সুযোগ পেয়েছি, তা কাজে লাগিয়ে নতুন সংবিধান বাস্তবায়ন করতে হবে। এজন্য গণপরিষদ নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।
আত্মপ্রকাশ অনুষ্ঠান
আজ বিকাল সোয়া ৪টায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই যেখানে গণতন্ত্র, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। তরুণদের এই উদ্যোগ নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে দেশের রাজনৈতিক কাঠামো পরিবর্তনের লক্ষ্যে কাজ করবে।