দুর্দিনের বন্ধুই প্রকৃত নেতা: এনসিপি নেতা ফাহিম খান পাঠান - দিগন্ত জার্নাল

দুর্দিনের বন্ধুই প্রকৃত নেতা: এনসিপি নেতা ফাহিম খান পাঠান

দিগন্ত জার্নাল ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ফাহিম খান পাঠান তার ফেসবুক পোস্টে রাজনৈতিক সংকট ও আন্দোলন নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

তিনি উল্লেখ করেন, ২০২০ সালে নেত্রকোণা সরকারি কলেজের সামনে হ্যান্ডবিল নিয়ে সরকারবিরোধী আন্দোলনে অংশ নেন এবং তিনবার হামলার মুখে পড়েও পিছু হটেননি। তিনি বলেন, “আমরা এই খারাপ সময়ে মাঠে ছিলাম, আছি, থাকবো।”

ফাহিম খান পাঠান মনে করেন, রাজনীতিতে কেবল সুসময়ের নেতাদের ওপর নির্ভর করা যাবে না, “দুই দিনের ক্ষমতার স্বাদ নিতে আসা বৈরাগীরা বিপদের সময় নেতা-কর্মীদের ফেলে নিরাপদ স্থানে চলে যাবে। কিন্তু প্রকৃত নেতারা দুর্দিনে পাশে থাকবেন।”

তিনি আরও বলেন, “বিএনপি-জামায়াতের মতো বড় রাজনৈতিক দলের সংগঠিত জনসমর্থন না থাকায় আমাদের অনেক চাপে থাকতে হয়েছে। তবে রাজনীতির হিসাব কঠিন হলেও অংক সহজ—দুর্দিনের বন্ধু ছাড়া সুসময়ের বন্ধু পাওয়া যায় না।”

জাতীয় নাগরিক পার্টির রাজনীতি নিয়ে তার এই বিশ্লেষণ ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।

an adbox will go here