বাংলাদেশের বিষয়ে কেন অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা?" রিজভী - দিগন্ত জার্নাল

বাংলাদেশের বিষয়ে কেন অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা?” রিজভী

দিগন্ত জার্নাল ডেস্ক :

৭ মার্চ ২০২৫, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারত ও যুক্তরাজ্যের বাংলাদেশ নিয়ে আলোচনা করার প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “প্রায়ই দেখি ভারত যুক্তরাষ্ট্রে গেলে বাংলাদেশ নিয়ে আলোচনা করে। আজকেও সংবাদপত্রে দেখলাম, ভারত যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে। কেন? বাংলাদেশে সরকার নেই? এটি একটি স্বাধীন দেশ নয়? এর একটি স্বাধীন পতাকা আছে, জাতীয় সংগীত আছে। কেন অন্য দেশের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করতে হবে?”

শুক্রবার রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, ভারত শেখ হাসিনার দোসরদের বাগানবাড়িতে পরিণত হয়েছে এবং শেখ হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছে।

রিজভী বিএনপির অবস্থান স্পষ্ট করে বলেন, “বিএনপি কারও কাছে মাথানত করে না। বিএনপি গণতন্ত্রের কথা বলে, এবং কোনো প্রভুকে প্রভু বলে মানতে চায় না।” তিনি শেখ হাসিনাকে “লুটেরা, দস্যু দলের সর্দারনি” আখ্যা দিয়ে বলেন, “হাসিনা তার আমলে ফ্যাসিস্ট ছিলেন, কিন্তু দেশপ্রেম শেখেননি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আমরা বিএনপি পরিবারের সভাপতি আতিকুর রহমান রুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং অন্যান্য নেতা-কর্মীরা।

an adbox will go here