সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের ৫৪ কাঠা জমি জব্দের আদেশ - দিগন্ত জার্নাল

সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের ৫৪ কাঠা জমি জব্দের আদেশ

দিগন্ত জার্নাল ডেস্ক:

গোপালগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফারুক খানের ভাই ও সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, তার পরিবার ও স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ৫৪ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। জমিটির বাজারমূল্য ১ কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকা দেখানো হলেও প্রকৃত মূল্য ৯ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান, দুদকের উপ-পরিচালক আলমগীর হোসেন আদালতে এ বিষয়ে আবেদন করেন।

এর আগে, গত ৯ মার্চ সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত, যেখানে ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা রয়েছে।

an adbox will go here