শাহবাগীরা বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল: এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ - দিগন্ত জার্নাল

শাহবাগীরা বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল: এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চেতনা বেচে খাওয়া শাহবাগীরা শুধু বাকস্বাধীনতাই নয়, দেশের মানুষের সব ধরনের মৌলিক মানবাধিকারও কেড়ে নিয়েছিল। বুধবার (১২ মার্চ) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লেখেন, “শাহবাগ একদিনে গড়ে ওঠেনি, এককভাবে কেউ শাহবাগ তৈরি করেনি। তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আমলা, সাংস্কৃতিক কর্মী, বিদেশি এজেন্ট, রাজনীতিবিদ ও ক্রীড়াবিদদের সমর্থনেই এটি প্রতিষ্ঠিত হয়েছিল।”

তিনি আরও লেখেন, “শাহবাগ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, বিচারিক হত্যাকাণ্ডসহ নানা অপকর্মের বৈধতা দিয়েছিল। এর মাধ্যমে বিগত ১৫ বছরে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, যা ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রেখেছিল।”

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বিগত ১৫ বছরে সংঘটিত সকল অন্যায়, নিপীড়ন ও হত্যার বিচার নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ দেশে ইনসাফ কায়েম হবে। জুলাইয়ের শহিদদের স্পিরিট রক্ষায় আমরা সদা জাগ্রত।”

an adbox will go here