নবী উল্লাহ নবীর নির্বাচনী আসনে সুশৃঙ্খল সমাজ গড়রা ঘোষণা
দিগন্ত জার্নাল ডেস্ক :
ঢাকা-৫ আসনে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়তে তরুণ ও যুব সমাজকে সুরক্ষা দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক এবং ঢাকা-৫ আসন বিএনপির প্রধান সমন্বয়ক নবী উল্লাহ নবী। বুধবার বিকালে রাজধানীর ডেমরা থানাধীন ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ডের হাজিনগর ইউনিট বিএনপি’র আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
এছাড়াও, নবী উল্লাহ নবী গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতারসহ আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য এবং চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনীয় জরুরী ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন।
ইউনিট বিএনপি’র সভাপতি মো. হাফিজুর রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মো. আনিসুজ্জামান।
নবী উল্লাহ নবী ও মো. আনিসুজ্জামান তাদের বক্তব্যে বলেন, কিছু উঠতি বয়সের তরুণ ও যুব সমাজ কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়া, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজিসহ সমাজে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। তারা জানান, ইতিমধ্যে ঢাকা-৫ আসনে ওইসব কুচক্রীরা নানা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, যা নিয়ন্ত্রণহীন মনে করছে সাধারণ মানুষ। তারা আরও বলেন, এই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আওয়ামী লীগের কিছু নেতাদের নেতৃত্বে।
এদিকে, তারা জানান, ঢাকা-৫ আসন বিএনপি তরুণ ও যুব সমাজকে প্রতিরোধ করে ভালো মানুষে রূপান্তর করবে। পাশাপাশি, একযোগে কাজ করে ডেমরা থানা এলাকাকে সুশৃঙ্খলভাবে গড়তে জরুরী পদক্ষেপ নেওয়া হবে। সমাজের মুরুব্বিয়ানদের সমন্বয়ে পূর্বের পঞ্চায়েত ব্যবস্থা সৃষ্টির মাধ্যমে সমাজ পরিচালনা করার কথা বলেন তারা।
এসময় উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপি নেতা মো. মনির হোসেন খান, মো. সকাল, মো. আওলাদ হোসেন, ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়া, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ভূঁইয়া, ডেমরা থানার যুব নেতা মো. প্রকাশ হক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি রুবেল আহমেদ রানা, ডেমরা থানা শ্রমিক দলের আহবায়ক আব্দুল কুদ্দুস, ডেমরা থানা কৃষক দলের আহ্বায়ক মো. শ্যামলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।