গণমাধ্যমকর্মীদের হুমকি দিলেই সাংগঠনিক ব্যবস্থা: তাহসিনা রুশদীর লুনা
দিগন্ত জার্নাল ডেস্ক :
বিএনপির কেউ গণমাধ্যমকর্মীদের হুমকি দিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
শনিবার ‘বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের’ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহসিনা রুশদীর লুনা বলেন, “ফ্যা’সি’স্ট সরকারের আমলে গণমাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করতে পারেনি। তারা একটি আইন তৈরি করে গণমাধ্যমের গলা’টি’পে ধরেছিল। কারণ তারা জানত গণমাধ্যমের গলা’টি’পে না ধরলে দু’র্নী’তি করতে পারবে না। এখন সময় এসেছে প্রতিটি দু’র্নী’তিবা’জে’র বিরুদ্ধে গণমাধ্যমকর্মীরা সংবাদ প্রকাশ করবেন। দু’র্নী’তির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গেলে বিএনপির কেউ হু’ম’কি দিলে আমাদেরকে বলবেন, আমরা তার বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা নেব।”
বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামল মুন্নার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নবীন সুহেলের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও আশিক আলী।