জোনায়েদ সাকির বক্তব্য: জনগণের শাসনব্যবস্থা কায়েম করতে হবে - দিগন্ত জার্নাল

জোনায়েদ সাকির বক্তব্য: জনগণের শাসনব্যবস্থা কায়েম করতে হবে

দিগন্ত জার্নাল ডেস্ক :

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, দেশের শাসনব্যবস্থা পরিবর্তন করে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সোমবার (১৭ মার্চ) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত গণইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এ দেশ খেটে খাওয়া মানুষের। সম্পদ তৈরি করেন সাধারণ মানুষ, কিন্তু ভোগ করেন অল্পসংখ্যক লোক। এটা পরিবর্তন করতে হবে।”

তিনি আরও বলেন, এবি পার্টি প্রতিষ্ঠার পর থেকেই গণইফতার আয়োজন করছে, যা একটি প্রশংসনীয় উদ্যোগ।

সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, **”বাংলাদেশের জনগণ ভালো নেই। জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে। উন্নত রাষ্ট্রগুলোর মতো আমাদের সমাজেও ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য বাচ্চু ভুঁইয়া, এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব বারকাজ নাসির আহমদসহ অন্যান্য নেতারা।

an adbox will go here