ক্ষমতায় গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাত পুনর্বিবেচনা করা হবে: বিএনপি
দিগন্ত জার্নাল ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ খাতে ভয়াবহ দু’র্নী’তি হয়েছে। ক্ষমতায় গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ খাতের দু’র্নী’তি নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, “বিদ্যুৎ খাতে ম্যাজিক দেখাতে গিয়ে আওয়ামী লীগ জনগণকে সর্বশান্ত করেছে। এই খাতের কোথাও কোনো জায়গা দু’র্নী’তি থেকে মুক্ত নয়।”
বিএনপির আরেক নেতা নজরুল ইসলাম খান বলেন, “গত ১৫ বছরে বিদ্যুৎ খাতকে তারা ব্যবসার খাতে রূপান্তরিত করেছে। এই বোঝা এখন জনগণকে বইতে হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন টেকসই নয় এবং যে কোনো সময় ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে।”
তিনি বিদ্যুৎ-সংক্রান্ত সব চুক্তি উন্মুক্ত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক তর্ক-বিতর্কের সুযোগ নিয়ে আওয়ামী লীগ তার দু’র্বৃ’ত্তায়ন ও দেশের অবকাঠামো ধ্বংসের বিষয়গুলো আড়াল করার চেষ্টা করছে। এসব নিয়ে কথা না বললে মানুষ ধীরে ধীরে সব ভুলে যাবে।”
সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা বিদ্যুৎ খাতে টেকসই উন্নয়ন এবং স্বচ্ছতার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।