আওয়ামী লীগের নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগ নেই: পার্থ - দিগন্ত জার্নাল

আওয়ামী লীগের নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগ নেই: পার্থ

দিগন্ত জার্নাল ডেস্ক:

২৮ মার্চ ২০২৫, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। তিনি বলেন, “আমি এখনো বিশ্বাস করি ১৭ বছরে তারা যে অপরাধ করেছে, ২৪ সালের জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের গুলি চালিয়ে অসংখ্য নিরহ মানুষ তারা মমেরেছে, এখনো তাদের আঘাতে হাজার হাজার মানুষ হাসপিটালে শুয়ে আছে। তাই আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক কোনো অধিকার নেই, যতক্ষণ না তারা অনুশোচনা করে, ক্ষমা চায় এবং তাদের বিচার হয়।”

সম্প্রতি ঢাকায় এক সমাবেশে এসব কথা বলেন ব্যারিস্টার পার্থ। তিনি আরও বলেন, “বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য। আমি বুঝি, রাজনীতিবিদ হিসেবে বিএনপি আওয়ামী লীগকে চাইতেই পারে। না হলে আওয়ামী লীগ আবার পরে বলবে, ‘আমাদেরকে নির্বাচনে যেতে দেওয়া হয়নি, এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি।’”

তিনি যোগ করেন, “কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি বলুক, অন্য দলগুলো বলুক বা ড. ইউনূস বলুক, মাঠের বাস্তবতা কিন্তু ভিন্ন। যে-সব জেলা, উপজেলা বা গ্রামে ৫ আগস্ট ও গত ১৭ বছর আমার ভাইদের রক্ত ঝরেছে, লাশ পড়েছে, ওইসব জায়গায় আওয়ামী লীগের প্রার্থীরা ভোট চাওয়ার মুখ রাখে না, তাদেরকে ভোট চাইতে দেওয়া হবে না। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে মানুষ ঘর থেকে বের হতে দেবে না।”

পার্থ আরও বলেন, “আমি আওয়ামী লীগের পলাতক নেতাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা তো ইউনূস সরকারকে গালি দিচ্ছেন। আবার বলছেন, এই সরকার অবৈধ। তাহলে এই অবৈধ সরকারের অধীনে কীভাবে নির্বাচন করবেন?”

তিনি বলেন, “যারা গণহত্যায় বিশ্বাস করে, যাদের রাজনীতির কোনো অস্তিত্বই নেই, যারা ক্ষমতায় যাওয়া জন্য সবকিছু করতে পারে, আমি মনে করি এই ধরনের দলকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে প্রভিশন থাকা উচিত।”

ব্যারিস্টার পার্থ আরও বলেন, “বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল তাদের বৈশিষ্ট্য হারিয়ে ফেলে, গণহত্যায় চলে যায়, সেক্ষেত্রে আমি মনে করি এ ধরনের দলকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে প্রভিশন থাকা উচিত।”

তিনি আরও বলেন, “আগামীতে বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচারী সরকার না আসে। এই হত্যাকারীদের এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যাতে করে আগামীতে তারা আসার আগে দশবার চিন্তা করে।”

পঁচাত্তরের হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, “১৯৭৫ সালে ১৫ আগস্ট হত্যাকাণ্ড হয়েছিল, অপমানিত হয়নি। কিন্তু এবার অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে।”

ব্যারিস্টার পার্থ বলেন, “আগামীতে যদি কোনো সরকারকে সফল হতে হয়, তাহলে আওয়ামী লীগের ভুলের বইটা বাঁ দিকে রাখতে হবে এবং শুধু দেখতে হবে, জীবনে এসব করবেন না, অপমানিত আপনি হবেন না।”

an adbox will go here