প্রধান উপদেষ্টাকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান সারজিস
দিগন্ত জার্নাল ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, “প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে।”
তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই এ বিষয়ে মতামত জানাচ্ছেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এরপর দীর্ঘ আট মাস নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে সময় পার হয়েছে।