হাসনাত আবদুল্লাহ নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায়
দিগন্ত জার্নাল ডেস্ক:
কুমিল্লার দেবিদ্বারে নিজ গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা এলাকাবাসী।
সোমবার সকাল ৯টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে আত্মীয়স্বজন, এলাকাবাসী, বন্ধু-বান্ধব এবং ভক্তদের সঙ্গে কোলাকুলি করেন হাসনাত আবদুল্লাহ। তার সাথে সেলফি তুলতে উৎসাহী মানুষদের ভিড় জমে যায়।
নামাজের আগে হাসনাত আবদুল্লাহ ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান এবং পরে গোপালনগর কেন্দ্রীয় কবরস্থান জিয়ারত ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।