তারেক: অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভরশীল
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ | দিগন্ত জার্নাল ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক তাদের কাজের ওপর নির্ভর করবে। মঙ্গলবার সকাল ৯টায় বিবিসি বাংলার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কতটুকু ভালো বা মন্দ করতে পারলেন, সেটিই বিবেচ্য বিষয়।
তারেক রহমান বলেন, “একটি সুষ্ঠু নির্বাচন করাই তাদের মূল লক্ষ্য। আমার প্রত্যাশা, ওনাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।”
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে আগের প্রশ্ন প্রসঙ্গে তিনি বলেন, যখন তিনি প্রথম প্রশ্ন তুলেছিলেন, তখন সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি। ফলে স্বাভাবিকভাবেই সবার মনে সন্দেহ জেগেছিল। পরে ড. ইউনূস মোটামুটি রোডম্যাপ ঘোষণা করলে সেই সন্দেহ অনেকটাই কেটে গেছে।
তারেক রহমানের মন্তব্য রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এবং নির্বাচনের প্রস্তুতির গুরুত্বকে আবারও সামনে তুলে ধরেছে।