জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে একগুচ্ছ কর্মসূচি বিএনপির
দিগন্ত জার্নাল ডেস্ক:
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি ২০২৫ রবিবার বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তার জন্মবার্ষিকী উপলক্ষে রোববার বিএনপি একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে।
কর্মসূচি
১. প্রথম প্রহরে রাত ১২টায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কমলাপুর রেলওয়ে স্টেশনে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ।
২. সকাল সাড়ে ৯টায় বিএনপি নেতারা শেরে বাংলা নগরের শহিদ জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া।
৩. বিকাল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জিয়াউর রহমানের জন্মস্থান বাগবাড়িতে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
৪. ২০ জানুয়ারি মৌলভীবাজারের সদর থানার ৬নং একাটুনা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ।
৫. দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ ও খাদ্য সহায়তা প্রদান।
বিএনপি মহাসচিবের বাণী
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে বলেন, “জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং জাতির দিশারি।” তিনি ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের পর সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন এবং চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন।
মির্জা ফখরুল আরও বলেন, স্বাধীনতা-উত্তর সংকটকালে জিয়াউর রহমান দেশের জনগণের নেতৃত্ব গ্রহণ করেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি কৃষি বিপ্লব, গণশিক্ষা বিপ্লব ও শিল্প বিপ্লবের মাধ্যমে দেশের উন্নয়ন ও স্বনির্ভরতা প্রতিষ্ঠা করেছিলেন।
বিএনপির অবদান
জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের বিশেষ বৈশিষ্ট্য ছিল তার দেশপ্রেম, সাহসিকতা, সততা এবং সহজ-সরল ব্যক্তিত্ব। ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।