জালেম-বলদর্পীরা এখন লাঞ্ছিত ও পর্যুদস্ত: রেজাউল করিম - দিগন্ত জার্নাল

জালেম-বলদর্পীরা এখন লাঞ্ছিত ও পর্যুদস্ত: রেজাউল করিম

দিগন্ত জার্নাল ডেস্ক:
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আগস্ট বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী-ফ্যাসিবাদী শক্তির পতন হলেও এখনও রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে তাদের প্রতিভূরা সক্রিয় রয়েছে। তাই অর্জিত বিজয়কে স্থায়িত্ব দিতে এবং দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সকাল ৭টায় রাজধানীর পান্থপথে শেরেবাংলা নগর দক্ষিণ থানা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. রেজাউল করিম। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার এবং মৌলভীবাজার জেলা কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম।

ড. রেজাউল করিম বলেন, “আওয়ামী-বাকশালীরা গত ১৬ বছরে অপশাসন ও দুঃশাসনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। জনগণের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল এবং বিরোধী দলগুলোর ওপর চালানো হয়েছিল নির্মম নির্যাতন। তবে ইতিহাস তাদের ক্ষমা করেনি, বরং জনগণ তাদেরকেই নিষিদ্ধ করেছে।”

তিনি আরও বলেন, “আমরা ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে আমাদের প্রথম বিজয় পেয়েছি, তবে সংগ্রাম এখনও শেষ হয়নি। আমাদের পথ দীর্ঘ হলেও প্রশস্ত। তাই আমাদের চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”

ড. রেজাউল করিম সকলকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান, যেন তারা দ্বীনের হক প্রতিষ্ঠা এবং অশুভ শক্তির বিরুদ্ধে জয়ী হতে পারে।

an adbox will go here