মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রাজিল রাষ্ট্রদূত - দিগন্ত জার্নাল

মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রাজিল রাষ্ট্রদূত

দিগন্ত জার্নাল ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানী ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে তিনি উপস্থিত হন। এ সময় বিএনপি নেতারা রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে রাষ্ট্রদূত বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

an adbox will go here