জুমার পর রাজধানীতে গণমিছিলের ডাক দিয়েছে ছাত্র শিবির - দিগন্ত জার্নাল

জুমার পর রাজধানীতে গণমিছিলের ডাক দিয়েছে ছাত্র শিবির

দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
আজ শুক্রবার রাজধানীতে গণমিছিলের ডাক দিয়েছে। বাদ জুমা সংগঠনের ঢাকা মহানগরের উদ্যোগে এই গণমিছিল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, খুন ও দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকায় ডাকা এই কর্মসূচি জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ উত্তর গেট থেকে শুরু হবে।

এছাড়াও, বিজ্ঞপ্তিতে গণমিছিল কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

an adbox will go here