গোলাম পরওয়ার: "হাসিনার বক্তব্যের জন্য ভারতই দায়ী" - দিগন্ত জার্নাল

গোলাম পরওয়ার: “হাসিনার বক্তব্যের জন্য ভারতই দায়ী”

দিগন্ত জার্নাল ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “খুনি হাসিনা ভারত থেকে উসকানি দিচ্ছেন।”

শনিবার (৮ ফেব্রুয়ারি) নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, “ভারতের বিজেপি সরকার বাংলাদেশের ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড হাসিনাকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।”

পরওয়ার বলেন, “ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হাসিনার বক্তব্যের জন্য তারা দায়ী নয়। কিন্তু এই বক্তব্য অসত্য। ভারতই দায়ী, কারণ তারা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হাসিনাকে আশ্রয় দিয়েছে।”

বিক্ষুব্ধ ছাত্রদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “তাদের গণবিস্ফোরণ স্বাভাবিক প্রতিক্রিয়া। তবে সবাইকে শান্ত থাকতে হবে।”

সম্মেলনে আরও বক্তব্য রাখেন জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সাংগঠনিক সেক্রেটারি ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভুইয়া প্রমুখ।

কর্মী সম্মেলনে অন্তত ৩০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

an adbox will go here