ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ষড়যন্ত্র মোকাবিলা করা হবে:খন্দকার মোশাররফ - দিগন্ত জার্নাল

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ষড়যন্ত্র মোকাবিলা করা হবে:খন্দকার মোশাররফ

দিগন্ত জার্নাল ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের প্রেতাত্মাদের যে কোনো ষড়যন্ত্র জনগণকে নিয়ে মোকাবিলা করা হবে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার জুলাই-আগস্টে বাংলাদেশের ১৫শ লোক হত্যা করেছে এবং হাজার হাজার ছাত্র-জনতাকে আহত করেছে। এছাড়া, দাউদকান্দিতে আওয়ামী সন্ত্রাসীরা বাবু ও রিফাতকে গুলি করে হত্যা করেছে।

তিনি আরও বলেন, যাদের হাতে নিরীহ মানুষের প্রাণ গেছে তাদের এখনো বিচারের আওতায় আনা হয়নি এবং দেশে নানা ষড়যন্ত্র চলছে।

শনিবার বিকালে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে খন্দকার মোশাররফ এসব কথা বলেন। সমাবেশে উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপি সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকার ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে সামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ।

an adbox will go here