শামসুদ্দিন চৌধুরী মানিকের দুইদিনের রিমান্ড মঞ্জুর
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকার গুলশান থানার হত্যা মামলায় হাইকোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৫ মার্চ) মামলার তদন্তকারী কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি স্মরণী এলাকায় গুলিবিদ্ধ হন শিক্ষার্থী মো. আবু যর শেখ। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা মোসা. ছবি গত বছরের ১৬ নভেম্বর গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।
গত বছরের ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার করা হয়। পরে একাধিক হত্যা মামলায় তিনি বিভিন্ন মেয়াদে রিমান্ডে ছিলেন।